পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো হকি বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৫
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো হকি বাংলাদেশ

পাকিস্তান হকি দল

মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্লে অফে যত খেলছে তত শানিত হয়েছে পাকিস্তান। বিপরীতে বাংলাদেশ ছিল তলানীতে। তিন ম্যাচ সিরিজে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে আক্রমনভাগ কিংবা রক্ষণভাগে কোন বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি স্বাগতিকরা। শেষ ম্যাচে আর বেশি দুর্বলতা ফুটে উঠেছে বাংলাদেশ শিবিরে। বিশেষ করে অতীতে পুস্কর খিসা মিমো কিংবা হাসান যুবায়ের নিলয়ের যে কানেক্টগুলো দেখা গেছে তার ছিটেফোটাও ছিল না শেষ ম্যাচে।

ম্যাচে ৬, ১৩, ২৪, ৪৪ ও ৫৯তম মিনিটে কানেক্টগুলো মিস করেন যথাক্রমে রাকিবুল, আব্দুল্লাহ, সবুজ, ওবায়দুল জয়। ১৫তম মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ হন সোহানুর সবুজ। এমনিতেই যোজন যোজন পিছিয়ে স্বাগতিকরা। তার উপর এমন মিসগুলো আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে রেজাউল করিম বাবু বাহিনীকে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮-২ গোলে, দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে এবং শেষ ম্যাচে ১০-৩ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান ১৫টি পিসি থেকে ৯টি গোল আদায় করেছে। এর মাঝে সুফিয়ান একাই করেন ৬টি গোল, আব্দুর রহমান দুটি এবং নাদিম আহমেদ একটি গোল করেন।

ম্যাচে একমাত্র ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ। বাংলাদেশের তিন গোলের মাঝে দুটিই ছিল ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্নার থেকে। টুর্নামেন্ট মোট ৮টি পিসি মেরে একমাত্র গোলটি করেন আসরে নিস্প্রভ থাকা আশরাফুল।

তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন মঈন শাকিল। সর্বোচ্চ গোলদাতা সুফিয়ান খান, সেরা গোলরক্ষক মুনিবুর রহমা, সেরা খেলোয়াড় রাকিবুল হাসান (বাংলাদেশ) এবং সিরিজ সেরা হয়েছেন আম্মাদ ভাট।



শেয়ার করুন :