দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারলো বাংলাদেশ হকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারলো বাংলাদেশ হকি

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ম্যাচের স্থির চিত্র, ছবি- বাংলাদেশ হকি মিডিয়া

এশিয়ান গেমসে পুরুষ হকির অভিযানে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশ হকি দল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে দক্ষিণ কোরিয়া।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারেই তিন গোল করে কোরিয়া। প্রথমার্ধে বাংলাদেশ কোনো গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।

বিরতির পরও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও একটি করে গোল করে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
sportsmail24
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে দক্ষিণ কোরিয়া, ছবি- বাংলাদেশ হকি মিডিয়া

বিপরিতে নিজেদের প্রথম ম্যাচে কোন গোল করতে না পারা বাংলাদেশ অনেকটা হতাশা নিয়েই মাঠ ছাড়ে। এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন ঘুরে দাঁড়ানোর প্রতাশা করছে বাংলাদেশ।



শেয়ার করুন :