এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশ আরচ্যারী দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশ আরচ্যারী দল

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ প্যারা আরচ্যারী দল। ১৪ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাতের দুবাইয়ে এই গেমস অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলে রয়েছেন দুইজন বালক ও একজন বালিকা আরচ্যার। তিন সদস্যের প্যারা আরচ্যারী দলের সদস্যরা হলেন- মো. রবিউল মাতব্বর, মো. গোলাম কিবরিয়া এবং সাথী খাতুন। তাদের সাথে দলীয় কোচ হিসেবে আছেন আশরাফুল ইসলাম।

ইয়ুথ গেমসকে সামনে রেখে টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে নিয়মিত অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল। গেমস শেষে ১৫ ডিসেম্বরে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।



শেয়ার করুন :