বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) আয়োজনে রাজধানীর রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘শোভন জামালী ওপেন টেনিস টুর্নামেন্ট’। টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে মোট ২০০ জন টেনিস খেলোয়াড় (নারী ও পুরুষ) নিবন্ধন করেছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ক্লাব ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, ঝালকাঠি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, শরীয়তপুর টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব, ইঞ্জিনিয়ার্স ক্লাব এবং অন্যান্য।
টুর্নামেন্টে মোট চারটি ইভেন্ট রয়েছে, সেগুলো হলো- পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক এবং নারী দ্বৈত। অন্যবারের চেয়ে এবারের আসরে প্রাইজমানীর বাড়ানো হয়েছে।
পুরুষ এককে চ্যাম্পিয়ন মানী ১ লাখ এবং রানার আপ ৫০ হাজার, সেমিফাইনালিস্ট ২৫ হাজার, কোয়াটার ফাইনালিস্ট ১২ হাজার ৫০০, রাউন্ড অফ ১৬-তে ৬,২৫০, রাউন্ড অফ ৩২-কে ৩,১২৫ টাকা দেওয়া হবে। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ৫০ হাজার এবং রানার আপ ২৫ হাজার, সেমিফাইনালিস্ট ১২,৫০০, কোয়াটার ফাইনালিস্ট ৬,২৫০, হাজার ৫০০, রাউন্ড অফ ১৬-তে ৩,১২৫ টাকা দেওয়া হবে।
নারী ইভেন্টে পুরুষের চেয়ে প্রাইজমানী কিছুটা কম রাখা হয়েছে। আয়োজকরা জানান, পুরুষ ইভেন্টে খেলোয়াড় বেশি থাকায় তাদেরকে বেশি প্রতিযোগীতা করে আসতে হবে। যেখানে নারীদের ক্ষেত্রে প্রতিযোগীতা কম। এ জন্যই প্রাইজমানীও কিছুটা কম রাখা হয়েছে। তবে এটা আরেক চেয়ে বেশি।
নারী এককে চ্যাম্পিয়ন ৫০ হাজার এবং রানার আপ ২৫ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়া নারী দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন ২৫ হাজার এবং রানার আপ ১২,৫০০ টাকা রাখা হয়েছে।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ২৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার বিটিএফ-এর সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএফ সভাপতি শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ (ক্যারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ, টুর্নামেন্ট রেফারি আলী আকবর এবং জেডান জেড আইটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোয়াম্মার আহমেদ।
