ফাইনালে পোলিশ খেলোয়াড় মায়া চওলিনস্কাকে সরাসরি সেটে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন জয় করে নিয়েছেন মিরা আন্দ্রেভা। ক্যারিয়ারে আন্দ্রিভার এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাস জয়। এই জয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছেন আন্দ্রেভা।
১৯ বছর বয়সী রাশিয়ান চওলিনস্কা ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে মনিকা সেলেসের পর সবচয়ে কম বয়স খেলোয়াড় হিসেবে রোলা গ্যাঁরোতে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। ১৯৯২ সালে প্যারিসে ক্যারিয়ারের টানা তৃতীয় শিরোপা জয় করেছিলেন ১৮ বছর বয়সী সেলেস।
প্রথমবারের মতো এত বড় শিরোপা জয় করার পর আন্দ্রেভা পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন যার জন্ম ২০০৫ সালের পর।
ম্যাচ শেষে আন্দ্রেভা বলেন, “আমি খুব ছোটবেলা থেকেই টিভিতে ফ্রেঞ্চ ওপেন দেখে আসছি। তাই এই টুর্নামেন্ট জেতা আমার অনেক বড় একটি স্বপ্ন ছিল। সত্যি বলতে, এই মুহূর্তে আমার হাতে এই ট্রফিটি রয়েছে- এটা এখনও বিশ্বাস করতে পারছি না।”
তিনি আরও বলেন, “মায়া চওলিনস্ককাকে অভিনন্দন। গত তিন সপ্তাহে তুমি অসাধারণ খেলেছ। কোয়ালিফাইং পর্ব পেরিয়ে এসেছ, অনেক ম্যাচ জিতেছ এবং অনেক দুর্দান্ত খেলোয়াড়কে হারিয়েছ।”
ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে বাছাইপর্ব থেকে প্রথমবারের মত টানা ৯ ম্যাচ জিতে ফাইনালে খেলার রেকর্ড গড়েছেন চওলিনস্কা। ম্যাচ শেষে তিনি আন্দ্রেভাকে অভিনন্দন জানাতে ভুল করেননি।
তিনি বলেন, “মিরাকে অভিনন্দন। তুমি একজন দুর্দান্ত খেলোয়াড়। তোমার বয়স এখনও কম, তুমি সত্যিই প্রতিভাবান। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। সমর্থকরা আজকে আরও ভালো ম্যাচ উপভোগ করতে পারতো। কিন্তু মিরা আমার থেকে অনেক বেশী ভালো খেলেছে। যে কারণে আমি ভুল করতে বাধ্য হয়েছি।”
