রাগবীর ন্যাশনাল ক্যাম্পে সাতক্ষীরার রাসেল গাজী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:২৭ পিএম, ৩১ মে ২০২৫
রাগবীর ন্যাশনাল ক্যাম্পে সাতক্ষীরার রাসেল গাজী

নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক রাগবী সিরিজ-২০২৫ ঘোষিত প্রাথমিক দলে ডাক পেয়েছেন সাতক্ষীরার রাসেল গাজী। বর্তমানে খুলনা বিভাগীয় দল ও সাতক্ষীরা জেলা রাগবী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।

শুক্রবার (৩০ মে) বাংলাদেশ রাগবী ফেডারেশনের ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক ন্যাশনাল ক্যাম্পে স্থান পেয়েছেন সাতক্ষীরার এ কৃতি সন্তান। ঘোষিত প্রাথমিক দলে ডাক পাওয়া সদস্যদের রাগবী ফেডারেশনের টিম ম্যানেজার সরোয়ার রাকিবের সাথে দ্রুত যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জুনে নেপালে অনুষ্ঠিত বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজের জন্য ন্যাশনাল ক্যাম্পে ডাক পাওয়া রাসেল গাজী সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরের কাজী মহল্লার মো. নূর হাসান গাজী ও মোছা. শেফালী বেগম দম্পতির ছেলে।
sportsmail24

দুই ভাইয়ের মধ্যে রাসেল গাজী বড়। তিনি রাইট উইং পজিশনের একজন খেলোয়াড়। সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করেছেন রাসেল গাজী।

রাসেল গাজী গেল যুব গেমসে খুলনা বিভাগীয় রাগবি দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেন। এছাড়া ন্যাশনাল প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দলের রানার-আপ হওয়ার মূলে রাসেল গাজী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :