রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মাঠ, ভবন, সুইমিংপুল ও জিমনেসিয়ামের অবকাঠামো পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালযের উপ-সচিব গোলাম মোস্তফা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্থাপনাগুলো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্থাপনাগুলোর গুণগত মান সঠিক আছে বলে মত প্রকাশ করেন তিনি এবং ভূয়সি প্রশংসা করেন। তবে কিছু কিছু স্থান সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
এছাড়া জেলা ক্রীড়া অফিস স্থাপনের জন্য স্টেডিয়ামের তৃতীয় তলার রুমগুলো পরিদর্শন করেন এবং সংস্কার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুলহাস মিয়া, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
