রাজশাহীতে প্রথম দিনেই ২৮৮ রানে অলআউট চট্টগ্রাম

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৬
রাজশাহীতে প্রথম দিনেই ২৮৮ রানে অলআউট চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের প্রথম দিনে ঢাকার বিরুদ্ধে ২৮৮ রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম। জবাবে দিন শেষে ঢাকা বিভাগ কোন উইকেট না হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদ ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ব্যাট করমে নেমে চট্টগ্রামের শাহ পরাণ সোহেল দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান সংগ্রহ করে ফয়সালের বলে আশিকুরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সাদিকুর রহমান করেন ৫৮ রান।

এছাড়া সাদ্দাম হোসেন শূন্য রানে আউট হলেও ইরফান সাবরি ১২, সাব্বির হোসেন ৭, নাঈম হাসান ২৮,হাসান মুরাদ ৬, আশরাফুল হাসান সিয়াম ৪৪, ইফরান হাসান ১৪ রান করেন। ওমর হসান ৩১ রানে রান আউট হন। সানজিদ মজুমদার শূন্য রানে অপরাজিত ছিলেন।

ঢাকার বোলারদের মধ্যে সুমন খান ৭৯ রানে ৩ উইকেট দখল করেন। এছাড়া সালাহউদ্দীন শাকিল ৫৫ রানে ২ উইকেট, ফয়সাল, ইয়াসমিন, রাব্বি এবং তাইবুর রহমান ১টি করে উইকেট শিকার করেন।

চট্টগ্রামকে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ২৪ রান সংগ্রহ করেছে ঢাকা। ব্যাট হাতে আদিল ৬ ও আনিসুল ১৮ রানে অপরাজিত আছেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :