হাসান মুরাদের বিধ্বংসী বোলিং, ঢাকার বিপক্ষে চট্টগ্রামের দুর্দান্ত জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৬
হাসান মুরাদের বিধ্বংসী বোলিং, ঢাকার বিপক্ষে চট্টগ্রামের দুর্দান্ত জয়

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচে ঢাকার বিপক্ষে অধিনায়ক হাসান মুরাদের বিধ্বংসী বোলিংয়ে ১৪৩ রানের অবিস্মরণীয় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৬ উইকেট শিকার করে চট্টগ্রামের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান মুরাদ।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ নভেম্বর) ২৮তম এনসিএলের ৭ম ও শেষ পর্বে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেট ২৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। আগের দিনের ৫ উইকেটে করা ২৩১ রানের সাথে আরও ৫৪ রান যোগ করে তারা।

জয়ের জন্য ২৮২ রালের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাসান মুরাদের বোলিং তোপে ঢাকার ব্যাটিং লাইন-আপে ধস নামে। মুরাদের ৭১ রানে ৬ উইকেট শিকারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা।

হাসান মুরাদের বলে পর পর তিন ব্যাটারসহ মোট চার ব্যাটার এলবিডব্লিউ-এর শিকার হন। বিধ্বংসী বোলিং তোপে ঢাকা বিভাগের কোনো ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে ১৩৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় ঢাকা।

দুই ইনিংসে ৮ উইকেট শিকার করে দলের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদ।

মো. ফয়সাল আলম রাজশাহী/আরএস



শেয়ার করুন :