নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো মহিলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিলো। রমজানের ঈদের পর এপ্রিলের ৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত আসরটি আয়োজন করবে বাংলাদেশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিবি জানায়, টি-টোয়েন্টি ফরম্যাটে নারী বিপিএলের উদ্বোধনী সংস্করণে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। দলগুলো জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভাবানরাও অংশগ্রহণ করবেন।

দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ভারসাম্য, দলের শক্তি এবং গভীরতা নিশ্চিত করতে স্থানীয় খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট সিস্টেমের মাধ্যমে দল নির্বাচন করা হবে। নারী বিপিএলের প্রথম আসর থেকেই ফ্র্যাঞ্চাইজিরা বিদেশি পেশাদার খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করতে পারবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে উদ্বোধনী আসরে থাকবে তিন দল। জাতীয় দলের বাইরে দেশীয় উদীয়মান এবং বিদেশি ক্রিকেটারও থাকবে।

বিসিবি আশা, বিদেশি নারী ক্রিকেটারদের যুক্ত করার মধ্য দিয়ে নারী বিপিএলে আন্তর্জাতিক অংশগ্রহণ, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক বৃদ্ধির সুযোগ প্রদান করবে।

নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিসিবির পরিচালক এবং মহিলা শাখার চেয়ারপারসন রুবাবা দৌলা। তিনি টুর্নামেন্ট সম্পর্কিত সকল সাংগঠনিক বিষয় তত্ত্বাবধান করবেন।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিটির খসড়া নিয়মাবলী, প্রতিযোগিতার ফর্ম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারিত্ব সম্পর্কিত বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করবে বিসিবি।



শেয়ার করুন :