দক্ষিণ আফ্রিকা টেস্ট: হাসানের পর মুশফিকও ছিটকে গেলেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ এএম, ২২ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকা টেস্ট: হাসানের পর মুশফিকও ছিটকে গেলেন

ফাইল ফটো

হাসান মাহমুদের পর এবার কুঁচকির চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। এর আগে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবি জানায়, প্রথম টেস্টে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানান মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হলে কুঁচকিতে অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, চোটের কারণে মুশফিককে আপাতত বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি তার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করা হবে, যাতে চোটের অবনতি না ঘটে। এ কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে করেন ২২ রান।

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে যাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।



শেয়ার করুন :