বিশ্বকাপ না খেলায় কোমায় গিয়েছিলেন দুই ক্রিকেটার: সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ না খেলায় কোমায় গিয়েছিলেন দুই ক্রিকেটার: সালাউদ্দিন

নিরাপত্তার কারণে ভারতের না যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশের দু’জন ক্রিকেটার কোমায় গিয়েছিলেন বলে জানিয়েছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ক্রীড়া সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। উক্ত দুই ক্রিকেটার পাঁচ দিনের মতো নিখোঁজ ছিলেন বলেন উল্লেখ করেন তিনি।

সালাউদ্দিন বলেন, “একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ২৭ বছরের স্বপ্ন এখানে নিয়ে আসছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন! ঠিক আছে দেশের সিদ্ধান্ত, যদি দেশের কারণে হয়েছে সেটা তারা সেক্রিফাইস করবে ঠিক আছে। বাট যদি ক্ষতির কথা বলেন, শুধু পারসোনাল ক্ষতির কথা আমি বলবো না, একটা ছেলের স্বপ্ন দেখা শেষ করে দিছেন।”

তিনি বলেন, “আমি তো জানি আমার দু’টা প্লেয়ার কোমাতে চলে গেছিল, পাঁচদিন কোথায় বলে হারিয়ে গেছিল। তাকে যে আমরা টুর্নামেন্টে (অদম্য টি২০ কাপ) মাঠে আনতে পেরেছি এটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সফলতা আমার কোচিং জীবনে। যে সে মাঠে এসছে, এসে রান করেছে।”

সালাউদ্দিন আরও বলেন, “একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলবে। শুধু এখানে তো টাকা-পয়সা একটা ফেক্টর.., এটা একটা ছোট ফেক্টর। বিশ্বকাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে, সে একটা বিশ্বকাপ খেলবে।”



শেয়ার করুন :