মিরপুর টেস্টে প্রথম ইনিংসে সফররত পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ফলে ৪১৩ রান করা বাংলাদেশ প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পেয়েছে।
পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে মেহেদী হাসান মিরাজ ৫টি এবং ২টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলাম।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রানের সংগ্রহ গড়েছিল। ব্যাট হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি (১০৩) এবং অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম ৭১ রানের ইনিংস খেলেছিলেন।
প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।
অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে ১০৩ রানে থামেন আজান। এছাড়া ফজল ৬০, মোহাম্মদ রিজওয়ান ৫৯ ও সালমান আঘা ৫৮ রান করেন।
বল হাতে বাংলাদেশের সেরা বোলার মিরাজ। ৩৮ ওভারে ১০২ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন নাহিদ রানা।
