বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে গঠিত নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী ক্যাটাগরি-১ এ পাঁচ বিভাগ এবং ক্যাটারগি-৩ এ নির্বাচনের প্রয়োজন নেই। এছাড়া শেষ দিনে ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে দু’জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
তফসিল মতে সোমবার (২৫ মে) ছিল মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, ক্যাটাগরি-১ এ খুলনা এবং বরিশাল বিভাগ ছাড়া বাকি পাঁচ বিভাগেই পদ সংখ্যার চেয়ে বেশি প্রার্থী নেই। ফলে পাঁচ বিভাগে কোন ভোটগ্রহণের প্রয়োজনীতা নেই। বিভাগগুলো থেকে সাতজন বিনাপ্রতিদ্বন্দ্বিতীয় বিসিবির পরিচালক নির্বাচিত হবেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচাল হচ্ছেন- ঢাকা বিভাগ থেকে দুইজন- ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী।
চট্টগ্রাম বিভাগ (পদ সংখ্যা-০২) থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী। রাজশাহী বিভাগ (পদ সংখ্যা-০১) থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ (পদ সংখ্যা-০১) থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন।
তবে খুলনা এবং বরিশাল বিভাগে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগ (পদ সংখ্যা-০২) থেকে প্রতিদ্বিন্দ্বিতা করছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থারে মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ ছালাম।
এছাড়া বরিশাল বিভাগ (পদ সংখ্যা-০১) থেকে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্যাটাগরি-০২ (ঢাকার ক্লাব) এ মোট ১২ জন পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী রয়েছেন। আবাহনী লি. থেকে ফাহিম সিন্হা, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মাসুদুজ্জামান, শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে আসিফ রব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাব থেকে ফৈয়াজুর রহমান, ধানমন্ডি স্পোর্টস ক্লাব (বসুন্ধরা রাইডার্স) থেকে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ওল্ড ডি ও এইচ এস স্পোর্টস ক্লাব থেকে তামিম ইকবাল খান, ট্রাই স্টেট ক্রিকেটার্স (ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব) থেকে মোহাম্মদ আমজাদ হোসেন।
আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু, ইন্দ্রিরা রোড ক্রীড়াচক্র থেকে মো. রফিকুল ইসলাম বাবু, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব থেকে প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংস্ ক্লাব থেকে শানিয়ান তানিম নাভিন, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমি থেকে সৈয়দ বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাব থেকে সাকিফ আহমেদ সালাম, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব থেকে মেজর ইমরোজ আহমেদ (অব.)।
এছাড়া অন্যান্য প্রতিনিধি (ক্যাটাগরি-৩) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচন হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর।
মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া তিনজন হলেন- চট্টগ্রাম বিভাগ থেকে ফেনী জেলা ক্রীড়া সংস্থার শরীফুল ইসলাম (অপু) এবং ক্লাব ক্যাটাগরি থেকে লিজেন্ডস্ অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান।
