তিন ম্যাচ করে ওয়ানেড এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার (৫ জুন) ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজ দুটির ম্যাচগুলো ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে। সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৯, ১১ এবং ১৪ জুন। এছাড়া চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ এবং ২১ জুন।
ওয়ানডে সিরিজ শুরু হওয়ার তিনদিন আগে শুক্রবার ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্রাম শেষে ৬, ৭ এবং ৮ জুন মিরপুরে অনুশীলন করবে তারা।
ওয়ানডে সিরিজ শেষে ১৫ জুন চট্টগ্রামে যাবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের আগে উভয় দলই ১৬ জুন একদিন অনুশীলনের সুযোগ পাবে। পরদিন ১৭ জুন থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দিনের আলোতে অনুষ্ঠিত হবে, ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। এছাড়া চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
দুই ফরম্যাটের সিরিজ শেষে ২২ জুন দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ওয়ানডে সিরিজ (মিরপুর)
প্রথম ওয়ানডে: ৯ জুন
দ্বিতীয় ওয়ানডে: ১১ জুন
তৃতীয় ওয়ারডে: ১৪ জুন।
টি-টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম)
প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন।
