এক বছর পর সৈকতের পদত্যাগপত্র কার্যকর করেছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৩ আগস্ট ২০২৬
এক বছর পর সৈকতের পদত্যাগপত্র কার্যকর করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে চুক্তির আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হচ্ছে। এক বছর আগে পদত্যাগপত্র অবশেষে গ্রহণ করছে বিসিবি। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে পদত্যাগপত্র কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বছরখানী আগে পদত্যাগ করলেও সৈকত নিজেও আর বিসিবির চুক্তিভিত্তিক কাঠামোয় থাকতে আগ্রহী নন। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যেতে চান।

আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই আম্পায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে নানা অনিয়মের কারণে বিসিবির সাথে চুক্তি বাতিল করতে পদত্যাগ করেছিলেন তিনি।

২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে ২১ এপ্রিল বিসিবির চুক্তিভিত্তিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সৈকত। তবে বোর্ড সে সময় তার আবেদন গ্রহণ করেনি।

পদত্যাগপত্র কার্যকর না হওয়ায় আগের মতোই চুক্তির আওতায় থেকে দায়িত্ব পালন ও বেতন-ভাতা পাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত এক বছর পর সেই পদত্যাগ কার্যকর করা হয়েছে।



শেয়ার করুন :