ক্রিকেট খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৪ আগস্ট ২০২৬
ক্রিকেট খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া

চলতি আগস্টে সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে সফরকারীরা।

সূচি অনুযায়ী, ৫ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া দল। এরপর মিরপুরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে (এনসিএজি) ৬ ও ৭ আগস্ট অনুশীলন করবে তারা।

মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ৮ আগস্ট ও ১০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়।

এরপর মালয়েশিয়া দল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি ম্যাচ সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে।

ম্যাচের মাঝের দিনগুলোতে মিরপুরে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। সবশেষে ১৭ আগস্ট বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরবে মালয়েশিয়া দল।



শেয়ার করুন :