অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, চার বছর পর ফিরলেন মোসাদ্দেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৩ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, চার বছর পর ফিরলেন মোসাদ্দেক

চলতি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চার বছর পর ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া।

তবে চার বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার সর্বশেষ ২০২২ সালের আগস্টে দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন।

সৈকত ছাড়া নিউজিল্যান্ড সিরিজ মিস করা উইকেটরক্ষক-ব্যাটার কাজী নুরুল হাসান সোহানও দলে ফিরেছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৯ জুন। মিরপুরে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

বাংলাদেশ দল (প্রথম দুই ওয়ানডে)
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



শেয়ার করুন :