অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস লিখলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস লিখলো বাংলাদেশ

নিজেদের ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র ম্যাচে জয় ছিল বাংলাদেশের। তবে মিরপুরে পুরোনো সব রেকর্ড ভেঙে দিলো মেহেদী হাসান মিরাজরা। অসিদের বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে তাসকিন-মোস্তাফিজের দুর্দান্ত বোলিং দাপুটে জয় তুলে নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ছিল একই দাপুট। অস্ট্রেলিয়ার রানের খাতা খোলার আগেই ৩ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে সিরিজ জয়ের জানানটা দিয়ে রাখেন মোস্তাফিজ-তাসকিনরা।

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং কোনঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৪২তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৭ রান। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় বাংলাদেশের বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নেমে ৩৬ বাকি রেখেই ৫ উইকেটে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।

১৯২ রানের লক্ষ্যে (৪১ ওভার) ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া পেসার জেভিয়ার বার্টলেটকে ফিরতি ক্যাচ দিয়ে খালি হাতে বিদায় নেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।

এরপর ৮৬ রানের জুটিতে বাংলাদেশকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৮৬ রানে সৌম্য ও ৯৮ রানে সাজঘরের পথ ধরেন শান্ত। দুজনই ৪২ রান করে করেন। সৌম্যর ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা এবং ৫৩ বল খেলে ৫টি বাউন্ডারি মারেন শান্ত।

এরপর চতুর্থ উইকেটে লিটন দাসকে নিয়ে ২৪ ও পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনের সাথে ২২ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। লিটন ২১ ও আগের ম্যাচের হিরো মোসাদ্দেক ১৫ রানে থামেন।

দলীয় ১৪৪ রানে পঞ্চম ব্যাটার হিসেবে মোসাদ্দেক আউট হওয়ার সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৪ বলে ৪৮ রান।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৬ বল বাকি থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ছক্কা মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন মিরাজ।

৫৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় হৃদয় অপরাজিত ৪০ এবং মিরাজ ১টি করে চার-ছক্কায় ২২ বলে অনবদ্য ২২ রান করেন।



শেয়ার করুন :