জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৯ জুলাই ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও হারের স্বাদ পেল বাংলাদেশ। এ হারে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হারলো মেহেদী হাসান মিরাজরা।

টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার বেন কারেনের সেঞ্চুরি (১১১*) এবং ব্র্যাড ইভান্সের ঝড়ো ফিফটি (৫৮*) রানের ইনিংসে ৬ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম ৫৭ এবং তাওহিদ হৃদয় ৬০ রানের ইনিংস ছাড়া বাকি আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেনি।

সফরে একমাত্র টেস্টের মতো সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৪২ রান তাড়া করতে গিয়ে ২৫ রানে হেরে গেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে হারলো ১৩ রানে।

ম্যাচটিতে ২ উইকেটে ১১৩ রান করেছিল বাংলাদেশ। তবে এরপর অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ম্যাচ হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ২৪৮ রান বেশ ভালো স্কোর, তবে দ্বিতীয়ার্ধে বল সহজেই আসছিল। আমরা (শেষে) জুটি গড়তে পারিনি, পারলে ভালো হতো।

তিনি আরও বলেন, কিছুটা (স্টেডিয়ামে) অন্ধকার ছিল, তবে আমরা এখনও বিশ্বাস করি যে, আমরা আরও ভালো করতে পারি এবং ওই মুহূর্তে আমরা কোনো জুটি গড়তে পারিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে খুশি জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা। বলেন, আমি খুশি এবং এটা (জয়) উদযাপন করবো। তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে।



শেয়ার করুন :