টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ পিএম, ১৯ জুলাই ২০২৬
টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করলো বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডেতে হারলেও জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো সফরকারী বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৩২ রানে হারলেও দ্বিতীয়টি ৩৪ রানে জিতে সিরিজে সমতায় ফেরায় টাইগাররা। চলতি সফরে জিম্বাবুয়ের কাছে এক ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের মধ্য দিয়ে শেষ হলো টাইগারদের জিম্বাবুয়ে সফর।

এই নিয়ে দ্বিতীয়বার জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে একটি করে সিরিজে ড্র ও হারের স্বাদ পেয়েছিল টাইগাররা। ২০২১ সালে প্রথম ও শেষবার জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা।

চলতি বছর তৃতীয় সিরিজে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত আগের দুই সিরিজে নিউজিল্যান্ডের সাথে ১-১’এ ড্র এবং অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

শনিবার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।শেষ ৩ ওভারে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের নৈপুন্যে ১৬ রান তুলতেই ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। বল হাতে সাইফুদ্দিন ৩৫ রানে ২টি, মাহেদি-রিশাদ ও সাকলাইন ১টি করে উইকেট নেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে ১টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তানজিদ হাসান। দলের জয়ে ম্যাচ সেরাও হয়েছে তিনি।



শেয়ার করুন :