২৬তম ব্যাটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন তানজিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ পিএম, ১১ জুলাই ২০২৬
২৬তম ব্যাটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন তানজিদ

বাংলাদেশের ২৬তম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক হাজার পূর্ণ করেছেন ওপেনার তানজিদ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে টানা ফিফটি রানের ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১ হাজার রান থেকে ১১৫ রান দূরে ছিলেন তানজিদ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ৮ ও ৫৭ রানে করেন তিনি।

২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে ১ শতক ও ৯ অর্ধশতকে ৩৯ ইনিংসে ১ হাজার ৪৪ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

এছাড়া এখন পর্যন্ত একটি মাত্র টেস্ট খেলে ৩০ রান এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ ম্যাচে ১১ ফিফটিতে ১১৯১ রান করেছেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে তিনি করেছেন ৮ হাজার ৩৫৭ রান।



শেয়ার করুন :