মিরপুর টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ০৮ মে ২০২৬
মিরপুর টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে মিরপুর টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ম্যাচটি নিয়ে আশাবাদী অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত।

তিন পেসার ও দুই স্পিনার, মোট পাঁচ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার তিনজন হলেন- নাহিদ রানা, ইবাদত হোসেন এবং তাসকিন আহমেদ। স্পিনার বোলিংয়ে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের চলমান চক্রে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। বর্তমান চক্রে দুটি ম্যাচ খেলে একটি ড্র এবং একটিতে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

টসের পর দল নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, অভিজ্ঞ তাসকিন দলে ফিরেছে, রানাও ভালো ফর্মে আছে। মোস্তাফিজুরও ফিরছে। পেসারদের একসাথে পেয়ে আমি সত্যিই খুব খুশি এবং আমি আশা করি তারা দলের জন্য বিশেষ কিছু করবে।

সিরিজ নিয়ে তিনি বলেন, সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঘরের মাঠে খেলা। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমি আশা করি ছেলেরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছে এবং তারা ভালো কিছু করবে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী এবং মুহাম্মদ আব্বাস।



শেয়ার করুন :