মিরপুর টেস্ট: চতুর্থ দিন শেষে বাংলাদেশর লিড ১৭৯ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ পিএম, ১১ মে ২০২৬
মিরপুর টেস্ট: চতুর্থ দিন শেষে বাংলাদেশর লিড ১৭৯ রান

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বার বার বাঁধা সৃষ্টি করছে বৈশাখের বৃষ্টি। তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত ওভারের অর্ধেকের মতো বল মাঠে গড়িয়েছে। আলো স্বল্পতায় আগেভাগেই শেষ হওয়া চতুর্থ দিন শেষে বাংলাদেশর লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৭ রান। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য হাতে দিন শেষ করেছিলেন।

চতুর্থ দিন ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫ রানে ফিরেন জয়। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর আউট হন তিনি।

জয়ের মতো বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাদমানও। ১০ রান করে পাকিস্তানের আরেক পেসার হাসান আলির শিকার হন তিনি। ফলে ২৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

স্বল্প সময়ের মধ্যে দুইজনকে হারিয়ে উইকেটে জুটি বাঁধেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১২২ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন তারা।



শেয়ার করুন :