লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৬ মে ২০২৬
লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রানে থামলো বাংলাদেশ

সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন কুমার দাস। তবে বাকি ব্যাটারদের মধ্যে একটি ফিফটি নাও থাকা প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭৮ রান। দলের হয়ে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১০৬ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে আসেন লিটন।

সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সাথে ৬০ এবং নবম উইকেটে শরিফুল ইসলামকে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশের রান আড়াইশ পার করেন লিটন।

নবম উইকেট জুটিতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ১৬টি চার ও ২টি ছক্কায় ১২৬ রানে থামেন লিটন। এছাড়া বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯, তানজিদ হাসান ২৬ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন।

লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটার ফিফটিও ইনিংসও খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বল হাতে পাকিস্তানের খুররম শাহজাদ ৪টি, মোহাম্মদ আব্বাস ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।



শেয়ার করুন :