৫৪ রানে অলআউট বাংলাদেশ, হতাশ হলেও আশাবাদী ফিল সিমন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ, হতাশ হলেও আশাবাদী ফিল সিমন্স

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ায় ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশ হয়েছেন কোট ফিল সিমন্স।

তিন দিনের প্রস্তুতি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে দলের পক্ষে ফিফটি পেরুতে পেরেছে মাত্র একজন। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া আর কোন ব্যাটার ফিফটিও স্পর্শ করতে পারেনি। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ওপেনার তানজিদ তামিমের ২২ রানের ইনিংসই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ এবং একমাত্র দুই অংকের রান।

মিরাজের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। বিপরীতের ক্রিকেট অস্ট্রেলিয়ার একদাশ করেছিল ৩৫৫ রান। ফলে ৯২ রানের লিড পেয়েছিল স্বাগতিক দেশে একাদশ। তবে সেটিও পার করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৫৪ রানে গুটিয়ে গিয়ে লজ্জার জন্ম দিয়েছে।

২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ বাকি ৮টি উইকেটে যুক্ত করেছে মাত্র রান। ১৬ ওভার বল করেই বাংলাদেশের গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া একাদশের বোলাররা। যার মধ্যে প্রথম শ্রেণিতে মাত্র এক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা থম্পসন শিকার করেন ৮ উইকেট।

প্রস্তুতি ম্যাচে টাইগারতের এমন ব্যাটিংধসে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। বলেন, ‍“যে তিনটি দিন আমরা পেয়েছিলাম (প্রস্তুতি ম্যাচ), বেশ কিছু ভালো কাজ হয়েছে। তবে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। আপনি যদি আমাদের আউট হওয়ার ধরন খেয়াল করেন, তা মোটেও ভালো কিছু ছিল না।”

হতাশা প্রকাশের পাশাপাশি হাতে এখনো সময় থাকায় ব্যাটারদের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী কোচ সিমন্স। টাইগার কোচের বিশ্বাস প্রথম টেস্টে মাঠে নামার আগে নিজেদের ভুল শুধরে গুছিয়ে নিয়ে ব্যাটাররা।

ফিল সিমন্স বলেন, “টেস্ট ম্যাচে ঠিক কি করতে হবে, তা নিয়ে কাজ করতে আমাদের হাতে আরও তিন দিন সময় আছে। ছেলেদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। এই সময়ের মধ্যে তারা প্রয়েঅজনীয় কাজগুলো করে নেবে।”

তিনি আরও বলেন, “টেস্টে যেন আমরা নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাই। প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা অতীত ভুলে সামনে তাকাতে চাচ্ছি এবং টেস্টের অপেক্ষায় করছি।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ২০২৭ মিরপুরে একটি মাত্র ম্যাচে বাংলাদেশের জয় রয়েছে। বাকি পাঁচম্যাচের মধ্যে তিনটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এছাড়া দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২০০৩ সালে সর্বশেষ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।



শেয়ার করুন :