টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে লম্বা সফর শেষ করে দেশে ফিরলেও বিশ্রাম পাচ্ছে না লিটন কুমার দাসরা। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে মাঠে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সফর শেষ করে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরেই টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দল। কারণ লঙ্কানদের বিপক্ষে লড়াই শেষে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (২০ জুলাই) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। তার আগে শুক্রবার (১৮ জুলাই) থেকে সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সর্বনিম্ন টিকিট ৩০০ টাকা
বিসিবির বিজ্ঞপ্তি মতে, পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে শুক্র ও শনিবার মিরপুরের ইনডোর এবং আউটডোরে অনুশীলন করবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় লম্বা সফর শেষে দেশে ফেরায় শুক্রবারের (১৮ জুলাই) অনুশীলন টাইগার ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক নয়।
বাংলাদেশের ন্যায় পাকিস্তান ক্রিকেট দল সিরিজ শুরুর আগে শুক্র ও শনিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে।
পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ
এদিকে, ঘরের মাঠে হলেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি সহজ হবে না বলে জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। শ্রীলঙ্কা সিরিজ জয়ের পর প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। একই সাথে মিরপুরের উইকেট নিয়েও চিন্তিত অধিনায়ক লিটন দাস। ঢাকায় টানা বৃষ্টি হওয়ায় এমন মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার পর সিরিজ শেষ দুই ম্যাচ যথাক্রমে- ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠি হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
