পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসের নেতৃত্বে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করা দলটির উপরেই ভরসা রেখে নির্বাচক কমিটি।
২০ থেকে ২৪ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে ঢাকার সময় সন্ধ্যা ৬টায়।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ করে। টি-টোয়েন্টি ফরম্যাটে যা বাংলাদেশের জন্য প্রথমবারের মতো লঙ্কা বদ।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের দলটিকে পাকিস্তান সিরিজের জন্য নির্বাচন করেছেন নির্বাচকরা। যেখানে তিন বছর পর দলে ফিরেছিলেন নাইম শেখ এবং এক বছর পর জাদীয় দলে ডাক পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হবে রোববার (২০ জুলাই)। তার আগে শুক্র এবং শনিবার অনুশীলন করবে দুই দল। সিরিজটি খেলতে ইতিমধ্যে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দল। অন্যদিকে, বাংলাদেশ শ্রীলঙ্কা ধাকতেই ঢাকা এসে পৌঁছেছে পাকিস্তান দল
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন।
ম্যাচ সূচি
২০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি
২২ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি
২৪ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের খেলা মাঠে বসে দেখতে টিকিট কাটা যাবে অনলাইনে।
