এশিয়া কাপের প্রাথমিক দলে শান্ত-সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০৪ আগস্ট ২০২৫
এশিয়া কাপের প্রাথমিক দলে শান্ত-সৌম্য

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের জন্য রিপোর্ট করতে হবে।

সোমবার (৪ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্যের এই বড় দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার।

বিসিবি জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের জন্য খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। ১৫ আগস্ট থেকে স্কিল অনুশীলন শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্পটি সিলেটে স্থানান্তরিত হবে।

এদিকে, এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে এখনও ওই সিরিজের সূচি ঘোষণা করেনি বিসিবি।

চলতি মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবার কথা ছিল। কিন্তু এক বছরের জন্য ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এজন্য এশিয়া কাপের প্রস্তুতির জন্য ডাচদের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজের জন্য এটি হবে নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর।

এশিয়া কাপের প্রাথমিক দল
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।



শেয়ার করুন :