টস শেষে হ্যান্ডশেক করেনি ভারত-পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
টস শেষে হ্যান্ডশেক করেনি ভারত-পাকিস্তান

ছবি- ভিডিও থেকে নেওয়া

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে মাঠে গড়ালো টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ। তবে টস শেষে হলো না দুই দলের অধিনায়কের মধ্য করমর্দন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বতে আলোচিত ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

টস শেষে ক্রিকেট ভদ্রতায় দুই দলের অধিনায়ক করমর্দন করেন। তবে রাজনৈতিক বৈরীতায় থাকা ভারত এবং পাকিস্তানের দুই দলের অধিনায়ক সেই সৌজন্যতা থেকে দূরে ছিলেন।

ভারতের অধিনায়ক সূর্যকুমার টসের জন্য মুদ্রা উপরের দিয়ে ছুঁড়লে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা হেড ডাকেন। টস কয়েন মাটিয়ে পড়লে পাকিস্তানের অধিনায়ক জয়ী হলে প্রথমে বোলিং করবেন বলে জানিয়ে দেন।

টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, ভারতের বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে দলে সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং মনোযোগী।

চলমান বিশ্বকাপে নিরাপত্তাহীনতার কারণে ভারতে খেলতে রাজি ছিল না বাংলাদেশ। যার ফলে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। যার প্রতিবাদে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এই ম্যাচটি খেলতে রাজি ছিল না পাকিস্তান। শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যস্তায় আইসিসির সাথে বৈঠকের পর ম্যাচটি খেলতে রাজি হয়েছে পাকিস্তান।



শেয়ার করুন :