বিএফএল’র স্পন্সর নিয়ে বিভ্রান্তি, পাল্টে গেল প্রতিষ্ঠান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
বিএফএল’র স্পন্সর নিয়ে বিভ্রান্তি, পাল্টে গেল প্রতিষ্ঠান

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে পেট্রোনাসের নাম ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মালয়েশিয়ার তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি স্পন্সর হওয়ার তথ্যটি মিথ্যা বলে বিজ্ঞপ্তি দেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে বাফুফে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাফুফে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনাইটেড হেলথ কেয়ারকে ২০২৫-২৬ মৌসুমের জন্য বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পনসর হিসেবে নিশ্চিত করা হলো।

পেট্রোনাসের বিষয়ে বলা হয়, পেট্রোনাস বিবৃতিতে জানিয়েছে যে, তারা এই মৌসুমে টাইটেল স্পনসর হিসেবে অংশ নিচ্ছে না। সেই সাথে ইউনাইটেড গ্রুপ ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-এর নাম প্রস্তাব করায় বিএফএফ ইতিবাচক অংশীদারিত্বকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।

জানা গেছে, মালয়েশিয়ার তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাস-কে ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড লুব অয়েল লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে।

মূলত বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড গ্রুপ যুক্ত হয়ে বাফুফে-কে পেট্রোনাসের কথা জানিছিল এবং তাদের লোগো সরবরাহ করেছি। তবে পেট্রোনাস বিজ্ঞপ্তি দিয়ে স্পন্সর না করার ঘোষণা দেওয়ায় ইউনাইটেড গ্রুপ তাদেরই আরেক প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-কে যুক্ত করেছে।



শেয়ার করুন :