মালয়েশিয়াকে ২-০ গোলে হারালো আজারবাইজান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ পিএম, ২৯ নভেম্বর ২০২৫
মালয়েশিয়াকে ২-০ গোলে হারালো আজারবাইজান

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারানো মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে আজারবাইজান নারী দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে আজারবাইজান। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল মালয়েশিয়া।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় মালয়েশিয়াকে হারিয়ে দিয়ে এশিয়ার মাটিতে প্রথম ফুটবল ম্যাচ নেমেই জয় তুলে নিয়েছে আজারবাইজান নারী দল। উয়েফার সদস্য দেশটি এশিয়ায় শুরুটা জয় দিয়ে শুভ সূচনা হলো।

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে সূচনা করেছিল মালয়েশিয়া। তবে নিজেদের তুলনায় শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে সুবিধা করতে পারেনি দেশটির নারী ফুটবলরা।

ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই লিড নেয় আজারবাইজান। ম্যাচের ৪তম মিনিটে পারতিয়ানের গোল করে দলকে এগিয়ে দেয়। এরপর দলের পক্ষে ২৪তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন নিগার নিরজালিয়েভা।

২০ মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যাওয়া আজারবাইজান ২-০ গোল লিড নিয়ে বিরতিতে যায় আজারবাইজান নারী দল। পরে অবশ্য আর কোন গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজান।

এ ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের খেলা শেষ করলো মালয়েশিয়া। এখন ২ ডিসেম্বর সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং আজারবাইজান নারী ফুটবল দল।

ওই ম্যাচ দিয়ে ইউরোপের কোনো দেশের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অভিষেক হবে। মালয়েশিয়ার কাছে হার দিয়ে শুরু করা বাংলাদেশ শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে খেলতে নামবে ঋতুপর্ণা চাকমারা।



শেয়ার করুন :