ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৩ মার্চ ২০২৬
ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন রোনালদো

ফাইল ফটো

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর ব্যক্তিগত বিমানে সৌদি আবর ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্লাইট ট্র্যাকিং-এর তথ্য মতে, ৬১ মিলিয়ন পাউন্ডের রোনালদোর ব্যক্তিগত বিমানটি সোমবার রাতে সৌদি আরব ছেড়েছে।

ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ নিতে আরব দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। সর্বশেষ তথ্যনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা চালিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় হাজার হাজার মানুষ ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছে। যার মধ্যে রোনালদোও একজন। রোনালদোর ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে সোমবার দিনগত ৮টায় ছেড়ে রাত ১টায় স্পেনের রাজধানীতে অবতরণ করেছে।

সংঘাতের কারণে ওই অঞ্চলে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে আল-নাসরের হয়ে খেলা ৪১ বছর বয়সী রোনালদো একটি বোম্বাডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ জেটের মালিক।

‘উড়ন্ত প্রাসাদ’ হিসাবে বর্ণনা করা বিমানটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ব্যক্তিগত বিমানগুলোর মধ্যে একটি। যা ১৯ জন যাত্রী নিয়ে ৭ হাজার মাইলেরও বেশি দূর পর্যন্ত অবিরাম উড়তে সক্ষম।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, স্পেনে অবতরণের আগে রোনালদোকে বহনকারী বিমানটি মিশর এবং ভূমধ্যসাগরের পশ্চিমে ভ্রমণ করেছে।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগদানের পর থেকে রিয়াদে বসবাস করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে তিনি প্রতিদিন ৪৮৮,০০০ পাউন্ড আয় করেন।


বিষয়ঃ

শেয়ার করুন :