প্রথম দল হিসেবে বিশ্বকাপের নক আউট পর্বে মেক্সিকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ১৯ জুন ২০২৬
প্রথম দল হিসেবে বিশ্বকাপের নক আউট পর্বে মেক্সিকো

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান বিশ্বকাপের নক আউট পর্ব (দ্বিতীয় রাউন্ড) নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের বাঁধা পার করলো মেক্সিকানরা।

নক আউট পর্বে শেষ ৩২ রাউন্ডে গ্রুপের শীর্ষ দল হিসেবে মেক্সিকোর প্রতিপক্ষ হবে তৃতীয় স্থান পাওয়া একটি দল। তিন পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার রয়েছে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট করে নিয়ে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকাও আশা টিকিয়ে রেখেছে।

মেক্সিকো নিজেদের হোম গ্রাউন্ডে উচ্ছসিত স্বাগতিক দর্শকদের সামনে দূরন্ত পারফরমেন্স উপহার দিয়েছে। দক্ষিণ কোরিয়াও অবশ্য শেষ মিনিট পর্যন্ত ছেড়ে কথা বলেনি।

ম্যাচের ১৫তম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ানর অধিনায়ক সন হেয়াং-মিন। গোলরক্ষক রানগেলের মাথার উপর দিয়ে তিনি বল পাঠালেও এডসন আলভারেজ লাইনের উপর থেকে বাইসাইকেল কিকে তা রুখে দেন। এরপর উভয় দল কিছু ভালো সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে খেলা শুরু করে মেক্সিকো। ৫০তম মিনিটে গোলরক্ষক কিমের ভুলে লুইস রোমো বল জালে পাঠান। শেষ পর্যন্ত ওই এক গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ম্যাচের ৬০তম মিনিটে সনের পরিবর্তে উল্ফস ফরোয়ার্ড হোয়াং হি-চ্যানকে মাঠে নামান দক্ষিণ কোরিয়ান কোচ। ম্যাচের একেবারে শেষ মিনিটে গোলরক্ষক রাউল রানগেল দুটি দুর্দান্ত সেভে মেক্সিকো কার্যত ম্যাচটিকে সেভ করেছে।



শেয়ার করুন :