কাতারকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে বসনিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৫ জুন ২০২৬
কাতারকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে বসনিয়া

কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে বসনিয়া-হার্জেগোভিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’র তৃতীয় স্থান অর্জন করে বসনিয়া।

ম্যাচটি শেষ হওয়ার ঘণ্টাখানেক পর ফিফা ঘোষণা দেয়, গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে বসনিয়া যাচ্ছে পরের রাউন্ডে। আর এতেই গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটে ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের।

বসনিয়ার বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ১৮ বছর বয়সী কেরিম আলাবেগোভিচের গোলের সাথে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাডার গোলে প্রথমার্ধেই লিড নেয় ইউরোপীয়ার দেশটি।

এরপর ম্যাচের ৮০ মিনিটে আরমিন মাহমিচের গোলে বসনিয়ার জয় নিশ্চিত হয়। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন মাহমিচ।

ম্যাচের শুরু থেকেই বসনিয়া একের পর এক আক্রমন চালিয়েছে। প্রথম চার মিনিটের মধ্যে তারা দুইবার আবুনাডাকে পরীক্ষায় ফেলে। প্রথমে আবুডানা আরমেনিড ডেমিরোভিচের শক্তিশালী শট রুখে দেন। এরপর ইভান সুনিচের শট কোনমতে কর্ণারের সাহায্যে রক্ষা করেন।

টিনএজ লেফট উইঙ্গার আলাবেগোভিচ দুজন খেলোয়াড়কে কাটিয়ে ২৯ মিনিটে যে শটটি নিয়েছিলেন তা আটকানোর সাধ্য ছিল না আবুডানার।

৪০ বছর বয়সী অভিজ্ঞ এডিন জেকো কাল জাতীয় দলের হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুন করার পিছনে জেকোর অবদান ছিল। তার ডিফ্লেকটেড শটে আবুডানার গায়ে লেগে বল জড়ায়। কয়েক মিনিট পর জেকোর শট আবুডানাকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফেরত আসে।

তীব্র গরমে বসনিয়ার শুরুতে থাকা প্রাণচাঞ্চল্য কিছুটা কমে যায়। আর তখনই কাতারি ফুটবলের অভিজ্ঞ তারকা হাসান আল-হাইডোস কোচ জুলেন লোপেতেগুইয়ের আস্থার প্রতিদান দেন।

ম্যাচের ৪২তম মিনিটে তিনি বল জালে জড়িয়ে কাতারকে ম্যাচে ফিরিয়ে আনেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রো মিগুয়েলের শট দূরের পোস্টে লেগে ফিরে আসে, নইলে ব্যবধান আরও বাড়তে পারতো।

৫৫তম মিনিটে চোট পেয়ে হতাশ মনে মাঠ ছাড়েন আল-হাইডোস। এরপর দীর্ঘ সময় বড় কোনো সুযোগ তৈরি হয়নি। ম্যাচজুড়ে জমে থাকা বসনিয়ার হতাশা শেষ পর্যন্ত উচ্ছ্বাসে রূপ নেয় ৮০ মিনিটে মাহমিচের গোলে।



শেয়ার করুন :