ফিফা বিশ্বকাপের ফাইনালে ভিন্ন এক স্পেনকে দেখছে ফুটবল বিশ্ব। ফ্রান্সকে বিদায় করে ফাইনালে উঠা স্পেন বিশ্বচ্যাম্পিয়নকে কোণঠাসা করে খেলছে। তবে গোলরক্ষকের মার্টিনেজের বাধা পেরুতে পারেনি তারা। ফলে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বল দখল, আক্রমণ এমনকি গোলবারে শট নেওয়াতেও এগিয়ে ছিল স্পেন। দেশটির বিপক্ষে কোনভাবেই পেরে উঠছে না আর্জেন্টিনা। তবে একের পর এক শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বাঁচিয়ে রেখেছে গোলরক্ষক মার্টিনেজ।
এর মাঝে ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩) লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১০ জনেই খেলতে হচ্ছে।
৯০ মিনিটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ১০টি শট সেভ করেছেন। স্পেন মোট ১৮টি শট করেছিল। বিপরীতে আর্জেন্টিনা একটিবারের জন্য স্পেনের গোলবারের দিকে বল পাঠাতে পারেনি।
