বাংলাদেশে আসছে আফগানিস্তানের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে আসছে আফগানিস্তানের যুবারা

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজটি দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা।

অক্টোবরে সফরের আসার তথ্য নিশ্চিত হলেও এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। তবে ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আফগান যুবারা।

ইংল্যান্ড সফর শেষে বিশ্রামে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। ইংল্যান্ডের যুবাদের সাথে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টির কারণে শেষ তিন ম্যাচ ভেস্তে গেছে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাথে এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ওই ম্যাচও পরিত্যক্ত হয়েছে।



শেয়ার করুন :