ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে, শেষ ১১ জুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে, শেষ ১১ জুন

মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। ৪ মে থেকে শুরু হয়ে শেষ হবে ১১ জুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

আমিনুল ইসলামের নেতৃতত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিতর্কিত নির্বাচনের পর ধর্মঘটে বন্ধ ছিল ঢাকা লিগের খেলা। তবে ক্রীড়া পরিষদ থেকে বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে নিয়ে অ্যাডহক কমিটি করার পর ধর্মঘট প্রত্যাহার করে নেয় ক্লাবগুলো।

বিবৃতিতে বিসিবি জানায়, ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের খেলাগুলো দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিঙ্গল লিগ পদ্ধতিতে খেলা হবে, বাদ দেওয়া হয়েছে সুপার লিগ।

সব মিলিয়ে এবারের মৌসুমে ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে ৬৬টি ম্যাচের সাথে রেলিগেশন লিগের ৩টি ম্যাচ থাকছে। প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগের লড়াই হবে।

দেশের শীর্ষ লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে ১২টি শীর্ষস্থানীয় ক্লাব অংশ নিচ্ছে। শিগগিরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।



শেয়ার করুন :