টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রিপন মন্ডলের ‌‘অভিষেক’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রিপন মন্ডলের ‌‘অভিষেক’

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ‘অভিষেক’ হয়েছে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা পেসার রিপন মন্ডলের।

লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ম্যাচটিতে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

রিপনের সাথে পেস আক্রমণে আছেন তানজিম হাসান ও শরিফুল ইসলাম। এছাড়া স্পিন বিভাগ সামলাবেন শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেন। একাদশে ব্যাটার আছেন ছয়জন।

নিউজিল্যান্ডের হয়ে এ ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক টম ল্যাথাম। গতকাল অনুশীলনে পায়ে চোট পান তিনি। ফলে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি।

বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ
নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার, বেন লিস্টার।



শেয়ার করুন :