নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে সাথে নিয়েই ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করলো ব্রাজিল। সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি ২৬ জনের চূড়ান্ত দলে নেইমারের নাম ঘোষণার সাথে সাথে কড়তালি দিয়ে অভিবাদন জানান ভক্তরা।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ফলে বিশ্বকাপ দলে নেইমার জুনিয়ারের থাকা নিয়ে ছিল শঙ্কা। বিশ্বকাপে ব্রাজিল দলের মূল আলোচনায় ছিল নেইমার কি বিশ্বকাপে থাকছেন, নাকি থাকছেন না।
অবশেষ সেই সব আলোচনার ইতি টানলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমারকে বিশ্বকাপ দলের নেওয়ার আগে বেশ কিছু পরীক্ষাও নিয়েছেন ব্রাজিলের এই কোচ।
জাতীয় দলের বাইরে থাকা এবং চোটের কারণে নেইমারের ফর্ম নিয়েই মূলত শঙ্কা তৈরি হয়েছিল। তবে শৈশবের ক্লাব সান্তোসে গিয়ে আবারও প্রাণ ফিরে পান নেইমার। চেনা আঙিনায় নিজেকে নতুন করে প্রমাণ করে বিশ্বকাপ দলের জন্য কোচ আনচেলত্তির মন জয় করেছেন।
১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। ‘সি’ গ্রুপে নেইমারদের বাকি দুই প্রতিপক্ষ হলো- হাইতি এবং স্কটল্যান্ড।
বিশ্বকাপের ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
