ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেন্যু অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল।ফাইনালে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল ৩-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বোববার (১০ নভেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের পক্ষে রিতু ২টি ও রতি ১টি গোল করে। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও-এর খেলোয়াড় লিজা মোনালিসা। এছাড়া রাইজিং স্টার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রেখা মনি।
রাজশাহীর মহুয়া সেরা গোলরক্ষক, সর্বাধিক গোলদাতা রেখা রানী ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার রিয়া মনি।
টুর্নামেন্টে মোট ৫টি জেলা নারী হকি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো- জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং স্বাগতিক রাজশাহী জেলা হকি দল।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌফিকুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট সমন্বয়ক তারিকুজ্জামান নান্নু, রাজশাহী ব্র্যাক ব্যাংকের ক্লুাস্টার ম্যনেজার দুলাল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন শিরজী ফেরদৌস ইমন। এ সময় অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম রাজশাহী/আরএস
