মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

আইপিএলের চলমান আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। নিলাম থেকে রেকর্ড দামে দলে ভেড়ালেও বিসিসিআই-এর নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বিসিসিআই-এর নির্দেশের পর কলকাতার পক্ষ থেকে এক বিবৃতিতে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে কলকাতা লিখে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

এর আগে চলমান আইপিএলে দল পাওয়া মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল বিসিসিআই।

গণমাধ্যমে বিসিসিআই সচিব সাইকিয়া বলেছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।



শেয়ার করুন :