মোস্তাফিজকে ছেড়ে দেওয়া কলকাতা নতুন চাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মোস্তাফিজকে ছেড়ে দেওয়া কলকাতা নতুন চাপে

ভারতীয় উগ্রবাদী সংগঠনদের চাপে দলে নিয়েও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বসেরা কাটারকে হারানোর পর পেস অ্যাটাক নিয়ে নতুন করে আরও চাপে পড়ছে কলকাতা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পেসার হর্ষিত রানা আইপএলেও খেলতে পারছেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। টুর্নামেন্ট শুরুর মাত্র দু’দিন আগে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি। এবার অস্ত্রোপচারের পরে জানা গেল, আসন্ন আইপিএলেও এখন অনিশ্চিত তরুণ পেসার হর্ষিত রানা।

উগ্রবাদীদের চাপে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার উত্তেজনা বিশ্বকাপ পর্যন্ত গড়িয়েছে। যার জের ধরে অনিরাপদ ভারতে খেলতে যেতে না চাওয়া বাংলাদেশকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের শক্ত অবস্থানে দুঃখ প্রকাশ করা ছাড়াও বাংলাদেশকে বেশ কিছু সুবিধা দেওয়ার তথ্যও জানিয়েছে আইসিসি।

আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে পেস অ্যাটাক শক্তিশালী করার দিকে নজর দিয়েছিল কলকাতা। যার ধারাবাহিকতায় নিলাম থেকে ৯ কোটি ২০ হাজার রুপি দিয়ে মোস্তাফিজ়ুর রহমানকে ও মাথিশা পাথিরানার মতো তারকা পেসারকে দলে নিয়েছিল তারা।

বাংলাদেশি পেসার মোস্তাফিজ়ুর রহমানকে বাদ দেওয়ার পর এবার হর্ষিত খেলতে না পারলে দলের পেস অ্যাটাক নিয়ে নতুন করে চাপ পড়ছে কলকাতা। ফলে বাধ্য হয়েই নতুন কোন পেসারকে খুঁজে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।



শেয়ার করুন :