বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন : তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ২৮ জুলাই ২০২৫
বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন : তাসকিন

তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে ‌‘মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে’ থানায় জিডি করেছেন বন্ধু সিফাতুর রহমান সৌরভ। বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় এক পোস্টে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তাসকিন জানিয়েছেন, ‘বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন।’

রোববার (২৭ জুলাই) দিনগত রাতে মিরপুর এক নম্বরে ফোন করে বন্ধু সিফাতুর রহমান সৌরভকে ডেকে নেন তাসকিন আহমেদ। পরে তাকে গাড়ি তুলে তাসকিন কিল-ঘুষি মারেন এবং হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়। ওই রাতেই মিরপুর মডেল থানায় জিডি করেন তাসকিনের ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ।

তাসকিন তার পোস্টের শুরুতেই অনুরোধ জানিয়ে লিখেন, “সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি -এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না।”

জিডি করার পর বন্ধু সৌরভের সাথে কথা হয়েছে বলেও উল্লেখ করেন তাসকিন। লিখেন, “এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সে জন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয়।”

‘বন্ধু’কে ডেকে নিয়ে ‘মারধর’, তাসকিনের বিরুদ্ধে জিডি

তবে বিষয়টি মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন তাসকিন। তিনি লিখেন, “শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য-এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।”

তবে ঠিক বাস্তাবতা কি সেটা তাসকিন আহমেদও পরিস্কার করেননি।



শেয়ার করুন :