তিন পেসারে ‘সফল’ বাংলাদেশ। ডারউইন টেস্টে প্রথম দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। হাসান মাহসুদ ২টি এবং এবাদত ও তাসকিন একটি করে উইকেট নিয়েছেন।
প্রথম সেশনের ২২টি ওভারের সবগুলোই তিন পেসারকে দিয়ে করিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৪ রান করা অস্ট্রেলিয়া হারাতে হয়েছে ৪টি উইকেট।
মারারা স্টেডিয়ামের সবুজ ঘাসের উইকেটে দারুণ বল করেছে বাংলাদেশের পেসাররা। টাইগার তিন পেসার- হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের বলে নিজেদের উইকেটেই বার বার পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা।
অস্ট্রেলিয়ার হারানো ৪ উইকেটের মধ্যে তিনই ক্যাচ ছিল। দুটি স্লিপে এবং অন্যটি শর্ট মিডউইকেটে। বাকি উইকেটটি এসেছে প্লেট-অন। এছাড়া ইবাদতের বলে স্লিপে তানজিদ ক্যাচ মিস করায় ২ রানে জীবন পেয়েছিলেন স্মিথ। না হলে বাংলাদেশের ঝুলিতে আরও একটি উইকেট যুক্ত হতো।
অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৪৫ রানে। হাসান মাহমুদের বলে উইকেটে পিছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার জেক ওয়েদারাল্ড। চারটি চারের মারে ২৩ রান করেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেটও আছে হাসান মাহমুদের হাত ধরে। নিজের করা পরের ওভরের চতুর্থ বলে অপর ওপেনার ট্রাভিস হেডকে প্লেট-অন করেন হাসান। ২২ রান নিয়ে ট্রাভিস হেড ফিরলে দলীয় ৫২ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।
পর পর দুই উইকেট হারিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন নতুন দুই ব্যাটার মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ। তবে টাইগার পেসারদের সামলাতে বেশ চাপেই খেলতে হয় তাদের।
পর পর দুই উইকেট হারিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন নতুন দুই ব্যাটার মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ। তবে টাইগার পেসারদের সামলাতে বেশ চাপেই খেলতে হয় তাদের।
এবাদতের বলে ব্যক্তিগত ২ রানে স্মিথ জীবন পেলেও মারনাস লাবুশেনকে ঠিকই ফেরান। এবাদতের বলে নাজমুল হোসেন শান্ত ক্যাচবন্দি হন। ২০ বলে রানের খাতায় মাত্র ১টি রান যোগ করতে পেরেছেন লাবুশেন। ফলে ৬১ রানে তৃতীয় উইকেট শিকার করে বাংলাদেশ।
হাসান-এবাদত উইকেট পেলেও নিজের সাত ওভারেও সাফল্যের দেখা পাননি তাসকিন। তবে নিজের অষ্টম ওভারে মুশফিকুর রহীমের দুর্দান্ত এক ক্যাচে উইকেট শিকারের উদযাপন করেন তাসকিন। ওভারের শেষ বলে ক্যামেরন গ্রিনকে (১৩) নাজঘরে ফেরান তিনি।
