ওয়ানেড সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুরের উইকেটে ধরাশায়ী হওয়ার পর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়িয়েছে তারা। যদিও মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেট স্পোর্টিং উইকেট হওয়া সম্ভবানা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে অন্তর্ভুক্ত করেছে উইন্ডিজ। ফলে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে এখন তিনজন বাঁহাতি স্পিনার। বাকি দু’জন হলেন- আকিল হোসেন ও গুড়াকেশ মোতি।
স্পিন শক্তি বাড়ালেও ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ দল ছোট হয়ে গেছে। ওয়ানডে দলে থাকা দুই পেসার শামার জোসেফ এবং জেডিয়াহ ব্লেডস ছিটকে গেছেন। ফলে ১৪ জন সদস্য নিয়ে টি-টোয়েন্টি দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে চলে গেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।
