নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে নিজেদের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কা নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে।
আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দেন, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। শুধু তাই নয়, আইসিসি বাংলাদেশের অনুরোধের বিষয়ে সাড়া না দিয়ে নিজেদের বিষয়টিই প্রধান্য দিয়েছে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমরা সবাই চেয়েছি যেন বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের প্লেয়াররা কষ্ট করে এটা অর্জন করেছে। ভারতে আমাদের খেলার ব্যপারে যে নিরাপত্ত ঝুঁকি রয়েছে সেটার কোন পরিবর্তন ঘটে নাই। ভারতে আমাদের যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এটা কোন বায়োবীয় ধারণা থেকে হয়নি। এটােএকটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।”
তিনি আরও বলেন, “যেখানে আমাদের একজন সেরা ক্রিকেটার মোস্তাফিজকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে বিসিসিআই ভারত থেকে বের করে দিয়েছে। খেলা তো ভারতেই হবে, এখন আইসিসি যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই, আইসিসি নামে তো আলাদা কোন দেশ নাই।”
ভারতের নিরাপত্তা এবং খেলার বিষয়ে আইসিসি থেকে বাংলাদেশকে কোন নিশ্চতা প্রধান করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “আইসিসি আসল যে বিষয়ে (ভারতে নিরাপত্তা) সেটা বাদ দিয়ে তাদের বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার মূল বিষয়ে আইসিসি কোন কথা বলেনি। এমনকি ভারত থেকে আমাদের কনভেন্স করা যে, মোস্তাফিজের যে বিষয়টা ঘটেছে এটা আই সোলেট কোন ঘটনা, বা এটার জন্য আমরা সরি, এখন আমরা তোমাদের (বাংলাদেশ) জন্য আলাদা ব্যবস্থা নিচ্ছি -কোন রকম বিষয় নিয়ে তারা যোগাযোগ করেনি।”
আসিফ নজরুল বলেন, “ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোন সম্ভবানা নেই। আমরা এখনো আশা করছি, আইসিসি থেকে সুবিচার পাই নাই, আইসিসি থেকে সুবিচার পাব। আমাদের বিশ্বকাপ খেলার যেটা অধিনাকার সেটা শ্রীলঙ্কা গিয়ে খেলার সুযোগ রয়েছে। আমরা এখনো সেই আশায় রয়েছি।”
