লো স্কোরিং ম্যাচে নর্থ জোনের ৬ উইকেটে জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
লো স্কোরিং ম্যাচে নর্থ জোনের ৬ উইকেটে জয়

লিটন কুমারের অর্ধশতকে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) লো স্কোরিং ম্যাচে সাউথ জোনকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে নর্থ জোন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাউথ জোন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৫ ওভারে ১৪৪ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে ব্যাটহাতে মোহাম্মদ মিঠুন ৫৫ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া রবিউল হক ২৯ ও নূরুল হাসান ২৪ রান করেন। নর্থ জোনের মেহরব হাসান ১০ রানে এবং নাহিদ রানা ৪৭ রানে ৩টি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারে মাত্র ৪ উইকেটে হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় নর্থ জোন। ৬ উইকেটে জয়ে ব্যাট হাতে ৫৫ রানে অপরাজিত ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। এছাড়া তৌহিদ হৃদয় করেন ৩৩ রান।

সাউথ জোনের মোস্তাফিজুর রহমান ২৩ রানে ৩ উইকেট দখল করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নর্থ জোনের নাহিদ রানা।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :