চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য অনুমোদন দিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য অনুমোদন দিলো বিসিবি

আঞ্চলিক ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে এবার চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে সাতজন ক্রীড়া সংগঠকের নাম অনুমোদন দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নামগুলো অনুমোদন দিয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) বিসিবি থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়, বিসিবির আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতিমালা ২০২২-এর ধারা ১৫.১ (ক) অনুযায়ী, অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সদস্যদের নির্বাচন করা হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য অনুমোদিত সাত সদস্য হলেন- মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে বারী খান এবং বদরুল হুদা জেনু।

আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটের কাঠামো শক্তিশালী করা এবং অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার অংশ হিসেবে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর চলাকালে সিলেটে বিসিবির আঞ্চলিক অফিস চালু করেছে বিসিবি।


বিষয়ঃ

শেয়ার করুন :