বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী কার্যক্রমের যাত্রা শুরু করলো তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। তৃতীয় বোর্ড সভায় নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) বোর্ড সভা শেষে বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
নির্বাচন সংক্রান্ত গুরুত্বর্পূর্ণ প্রধান তিনটি সিদ্ধান্ত হলো-
১। আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন-সমূহের অ্যাডহক কমিটি বিলুপ্ত
চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনসমূহে পূর্বে গঠিত অ্যাডহক কমিটিসমূহ অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
২। কাউন্সিলর মনোনয়নের জন্য আহ্বান
বোর্ড সভায় পরবর্তী বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে বিসিবি সংবিধানের ১২.৭ ধারা অনুযায়ী সকল শ্রেণির কাউন্সিলরদের মনোনয়নের জন্য শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।
৩। নির্বাচন কমিশন গঠন
বোর্ড সভায় বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। কমিশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি কর্তৃক মনোনীত দু’জন সদস্য নিয়ে গঠিত হবে।
